স্মার্টওয়াচ আনতে একজোট এইচপি-টাইটান

 
বিশ্ববাজারে স্মার্টওয়াচ আনতে একজোট হয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি ও ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটান। শিগগিরই ঘড়িগুলো বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন টাইটানের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা এস রবি কান্ত।
 
টাইটানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নতুন পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরিতে সম্প্রতি এক চুক্তি করেছে এইচপি ও টাইটান।
 
টাইটানের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, চলতি বছরের শেষ দিকে স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করবে এইচপি ও টাইটান। প্রতিষ্ঠান দুটির অনন্য ডিজাইনে তৈরি স্মার্টঘড়ি সময় দেখার পদ্ধতিকেই বদলে দেবে। সূত্র: ওয়ারেবল ডটকম ও ইনগেজেট।