ইতিহাসের উষ্ণতম বছর ২০১৫: জাতিসংঘ

 
বৈশ্বিক গড় তাপমাত্রা হিসেবে ইতিহাসের উষ্ণতম হতে যাচ্ছে ২০১৫ সাল। জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সংস্থা ওয়ার্লড মেটেরোলোজিক্যাল অরগানাইজেশনের (ডব্লিউএমও) বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
এবছরের অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, পূর্বের কোন বছরের গড় তাপমাত্রা এতো বেশি ছিলো না। গবেষকরা আরো জানান, ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত এই পাঁচ বছরের গড় তাপমাত্রাও পূর্ববর্তী বছরগুলোর গড় তাপমত্রার চেয়ে বেশি। এর কারণ হিসেবে তারা শক্তিশালী এলনিনো ও মানবসৃষ্ট গ্লোবাল ওয়ার্মিংকে দায়ী করেছেন।
 
জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে ডব্লিউএমও তার গবেষণায় জানিয়েছে, ১৯৬১ থেকে ১৯৯০ পর্যন্ত গড় তাপমাত্রার চেয়ে এ বছরের তাপমাত্রা দশমিক ৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিজ্ঞানীরা আরো জানান, ১৮৮০ থেকে ১৮৯৯ এই ২০ বছরের গড় তাপমাত্রার চেয়ে বর্তমান তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। সূত্র: বিবিসি