স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার রাজনীতি এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই জ্বালাও-পোড়াও রাজনীতির নেত্রী খালেদা জিয়ার দলকে এদেশের মানুষ আর কোনোদিন ভোট দেবে না।’
বুধবার নিজ নির্বাচনী এলাকা কাজীপুরে পৃথক দুটি বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরকে সাথে নিয়ে দেশব্যাপী জ্বালাও পোড়াও রাজনীতি করায় খালেদা জিয়াকে দেশের শান্তিপ্রিয় মানুষ প্রত্যাখ্যান করেছে। তার ভবিষ্যত অন্ধকার। নিজের কর্মীরাই তাকে এখন আর চেনে না। ভাড়া কর্মী দিয়ে রাজনীতি করায় আগামীতে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তাই বিএনপি নেত্রী দেখে আর ভয় পাওয়ার কিছু নেই।’