পুণ্যস্নানের মধ্য দিয়ে রাস উৎসব সমাপ্ত

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে তিন দিনব্যাপী রাস উৎসব সমাপ্ত হয়েছে। 
 
বৃহস্পতিবার ভোররাত ৪টায় সমুদ্রের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মাধ্যমে এই রাস উৎসব শেষ হয়। 
 
বৃহস্পতিবার ভোরে পুণ্যস্নানে অংশ নেন হাজার হাজার পুণ্যার্থীরা। এতে তাদের পাপমোচন হয়ে মনের কামনা পূর্ণ হবে বলেই বিশ্বাস করে তারা। দুবলারচরের এ অনুষ্ঠানে নানা ধর্ম, বর্ণের মানুষের সমাগম ঘটে।
 
রাস উৎসবে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেশি-বিদেশি পর্যটকসহ এই উৎসবে অংশ নেয়।
 
বৃহস্পতিবার দুবলারচরের আলোরকোলে কঠোর নিরাপত্তায় দিনের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের এই উৎসব।