পরনে কালো-বেগুনি সুতোয় নকশা করা অফ হোয়াইট কালারের সালোয়ার কামিজ, চোখে সাধারণ কালো ফ্রেমের একটি চমশা, ডান পাশের গালে কালো তিল, হালকা বাদামী রংয়ের চুলে বেনী করা। ঠোঁটে লিপষ্টিক। সেই সাথে ঠোঁটের কোণে সুন্দর-স্নিগ্ধ হাসি। এমন সাঁজেই আলো-আঁধারিতে কফি শপে নায়কের সঙ্গে কথা বলছেন তিনি। পাঠক, বলছিলাম সময়ের ব্যস্ততম নায়িকা ববির কথা। তার শুটিংয়ের গল্প।
হ্যাঁ, এমনই দৃশ্য দেখা যাবে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘নীলিমা’ ছবিতে। বর্তমানে ইউরোপের দেশ মাল্টায় চলছে ছবিটির গানের শুটিং। আর এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। গত ১৬ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া বলিউড অভিনেতা গুলশান গ্রোভার এ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন।
‘নীলিমা’ ছবিটির সংগীত পরিচালনা করছেন আরমান মালিক। আর নৃত্য পরিচালনা করছেন আদিল শেখ। এ ছবিতে তিন ভাষায় সংলাপ থাকবে।এগুলো হলো ইংরেজি, বাংলা, আর স্থানীয় মাল্টা ভাষায়। এ ছবিটির ৯০ ভাগ শুটিংই হবে মাল্টায়। পরিচালক ইফতেখার চৌধুরী জানান, এ ছবির মূল আকর্ষণ হিসেবে থাকবে লোকেশন। কারণ এর আগে আমার জানা মতে বাংলাদেশের কোন ছবির দৃশ্যায়ন মালটায় হয় নি। আর ছবিটির বেশ কিছু অংশের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। প্রিয়.কম।