নরসিংদী সদর উপজেলার মাধবদী শহর বিএনপির সভাপতি মো. আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং নরসিংদী সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ ভূইয়া দল থেকে একযোগে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার মাধবদীতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পদত্যাগের কারণ হিসেবে তারা জানান, নরসিংদী সদর থানা বিএনপি ত্যাগী নেতা আলহাজ্ব সমির ভূইয়াকে সম্পূর্ণ অন্যায় ও অর্থের বিনিময়ে দল থেকে বাদ দিয়ে আবু সালেহ্ চৌধুরীকে বিএনপির সভাপতি মনোনীত করায় তারা দল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে তারা জেলা বিএনপি ও উপজেলা বিএনপিসহ কয়েকজন নেতাকে দায়ী করেছেন।