আইটিআইএল কোর্স শুরু ২৭ নভেম্বর

আইটি সার্ভিস ম্যানেজমেন্ট কাজে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একটি পদ্ধতি হলো আইটিআইএল (ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাসট্রাকচার লাইব্রেরি)। এটি আধুনিক একটি ফেমওয়ার্ক যা বিশ্বব্যাপী প্রাইভেট এবং পাবলিক সেক্টরকে আকৃষ্ট করেছে। প্রতিষ্ঠানগুলো কিভাবে তাদের বিজনেস ভ্যালু ডেলিভার করবে, ডকুমেন্টেশন প্রসেস ফাংশন এবং রুলস অফ আইটি ম্যানেজমেন্ট (আইটিএসএম) করবে সেটার ব্যাখ্যা করে। একজন আইটিআইএল প্রফেশনাল দক্ষতার সঙ্গে আইটি সার্ভিস ডিজাইন, সার্ভিস ম্যানেজমেন্ট, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, আইটি হেল্প ডেস্ক ম্যানেজমেন্টে দক্ষ হয়ে ওঠেন। আর এই কোর্সটিই আগামীকাল ২৭ নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ প্রতিষ্ঠান ডটকম সিস্টেমস।

একটি প্রতিষ্ঠান ব্যবসার খাতিরে কি কি আইটি সেবা গ্রহণ, নিয়ন্ত্রণ বা ডেভলপ করে তা সম্পর্কে বিস্তারিত ধারনা দেবে আইটিআইএল। বর্তমানে এর ভার্সন থ্রি চালু রয়েছে। আইটিআইএল, আইটি তথা তথ্যপ্রযুক্তির শৃঙ্খলা রক্ষায় সহায়ক যা কি না আইটিআইএল -এর সুবিধার মধ্যেই পড়ে। বিস্তারিত: ১৬২৫০০০০২৫।