কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি করার ফুটেজ দেখে ওবামার ক্ষোভ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ভিডিও ফুটেজ দেখে ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার নিজস্ব ফেসবুকে এ ক্ষোভের কথা জানান ওবামা।

অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমেরিকার আরো অনেক নাগরিকের মতো আমিও ১৭ বছর বয়সী লাকুয়ান ম্যাকডোনাল্ডকে গুলি চালিয়ে হত্যা করার ওই ভিডিও ফুটেজ দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি’।

তিনি আরো লেখেন, ‘সকলের প্রতি আমার আহ্বান যারা এমন মর্মান্তিকভাবে মারা যান আমাদের চিন্তা চেতনায় যেন তারা থাকেন এবং তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি’। বাসস