জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পার্ট-৪ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১২ ভাগ। এ পরীক্ষায় ২৮ টি অনার্স বিষয়ে ২৪৫ টি কলেজের ১৪৬ টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৪ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
 
প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে nu h4 Roll no লিখে ১৬২২২ নাম্বারে Send করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd থেকে জানা যাবে।উলে­খ্য চলতি বছরের ২৯ আগস্ট লিখিত এবং ৩০ অক্টোবর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। 
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।