তুরস্ক জেনে-শুনে রাশিয়ান বিমানে হামলা করেছে: পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট দাবি রেসেপ তাইপ এরদোগান দাবি করেছিলেন যে সিরিয়ান সীমান্তে ভূপাতিত বিমান যে রাশিয়ান ছিল সেটা তাদের জানা ছিল না। তবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তুরস্ক জেনে শুনেই রাশিয়ার বিমান ভূপাতিত করেছে।
 
গত মঙ্গলবার রাশিয়ার দুটি যুদ্ধবিমান এসইউ-২৪ বিমান তুরস্কের এফ-১৬ বিমান থেকে ছোড়া মিসাইলে বিধ্বস্ত হয়েছে। তুর্কি সেনাবাহিনী বলেছিল, রাশিয়ান বিমান দুটি তুরস্কের আকাশসীমায় ১৭ সেকেন্ড অবস্থান করার পরে তাদের সতর্ক করে হামলা করা হয়ে ছিল। এই হামলায় বেচে যাওয়া রাশিয়ান পাইলট অবশ্য জানিয়েছেন তাকে এমন কোনো সতর্কতা দেওয়া হয়নি এবং তিনি সিরিয়ার আকাশসীমায় ছিলেন।
 
IMG0
 
তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ান বিমান ভূপাতিত করার জন্য ক্ষমা চাইবেন না বলে তিনি বলেন, তুরস্ক যদি জানতো এটা রাশিয়ান বিমান তাহলে এটাকে ভিন্ন ভাবে সতর্কতা প্রদান করা হতো। তবে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদেঁর সঙ্গে আইএস বিরোধী যুদ্ধে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করার পরে রাশিয়ান প্রেসিডেন্ট বলেছেন এটা অসম্ভব যে তুরস্ক না জেনে রাশিয়ান বিমান হামলা করেছে। তিনি বলেন, আমাদের বিমানে রাশিয়ান বিমান বাহিনীর প্রতীক পরিষ্কার ভাবে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চুক্তির ভিত্তিতে আমরা সব সময় জানাই যে আমাদের বিমানগুলো সিরিয়ার কোথায় উড়বে, কত উচ্চতায় থাকবে। তুর্কি মার্কিন জোটের অংশ এবং তারা অবশ্যই জানতো যে সেই এলাকায় রাশিয়ান বিমান বাহিনী কাজ করছিল। 
 
রাশিয়ান প্রেসিডেন্ট প্রশ্ন করেছেন, এটা যদি রাশিয়ান বিমান হতো, তাহলে কী তুরস্ক কখনো হামলা করতো? বিবিসি।