বগুড়ার শিয়া মসজিদে হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা

 
বগুড়া জেলায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক টুইট বার্তায় শিয়া মসজিদে হামলায় শোক ও নিন্দা জানান।
 
তিনি বলেন, ‘শিয়া মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। হামলায় আক্রান্তদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
 

বার্নিকাট বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতার দীর্ঘ ঐহিত্যকে যুক্তরাষ্ট্র শ্রদ্ধা করে। এ ধরনের যেকোন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে।