বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উত্সবের আজ দ্বিতীয় রাত। আর মুগ্ধতার এই রাগ সঙ্গীতের আসরে আয়োজক এদেশের অগণিত সুরপ্রেমী শ্রোতাদের শুদ্ধ সঙ্গীতের কান তৈরির আয়োজন করে চলেছেন। সেদিক দিয়ে সফল আয়োজক, এটা আজ প্রমাণিত।
শহুরে দর্শক ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে ছুটে আসছেন কারও ঠুমরী, কারও খানিক খেয়ালে মুগ্ধতা নিতে। শীত উদযাপনের ধরনও বদলে গেছে অনেকটা। সেই অনবদ্য আসরে আজ খেয়াল পরিবেশন করবেন অজয় চক্রবর্তী।
মূলত বেঙ্গল ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিনের এক সম্পর্ক এই পণ্ডিত ব্যক্তিত্বের। পাশাপাশি এমন উত্সবের আজকের রাত জাগা হাজার শ্রোতাদের কান তার সুরে বুদ হতেই চেয়ে থাকবে সারারাত আর্মি স্টেডিয়ামে। ছবিটি গত আসরের।