যুক্তরাষ্ট্রের একটি পরিবার পরিকল্পনা কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯জন। স্থানীয় সময় শুক্রবার কলোরাডো রাজ্যে এ ঘটনা ঘটে। খবর বিবিসি'র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার আকস্মিক ওই বন্দুকধারীর ক্লিনিকে গুলি চালালে তিনজনের মৃত্যু হয়। আহত হয়েছেন নয়জন। এরমধ্যে তিনজন পুলিশও রয়েছেন। এ ঘটনায় বন্দুকধারী ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন।
স্প্রিংসের মেয়র জন সুথারস সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভিকটিমদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঘটনাটি খুবই ভয়ংকর, ভয়ানক ট্র্যাজেডি।’