রাষ্ট্রদূত হয়ে রাশিয়া যাচ্ছেন পঙ্কজ শরণ

 
রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন পঙ্কজ শরণ। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।
 
বর্তমানে পঙ্কজ বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মস্কোতে নিযুক্ত পি.এস. রাঘভানের স্থলাভিষিক্ত হবেন।
 
বিবৃতিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে নিযুক্ত ভারতে রাষ্ট্রদূত পঙ্কজ শরণকে রাশিয়ায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। অল্পদিনের মধ্যেই তিনি তার দায়িত্ব পালন করবেন।
 
বাংলাদেশে শরণের উত্তরসূরির নাম এরই মধ্যে ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হলেন হর্ষবর্ধন শ্রিংলা। থাইল্যান্ড থেকে ঢাকায় হাই-কমিশনারের দায়িত্ব নিয়ে আসছেন তিনি। সূত্র: দ্য ইকোনোমিক টাইমস।