মেক্সিকোর ওয়াস্কা রাজ্যে আটজন পুরুষের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ একথা জানিয়েছে।
ওয়াস্কা রাজ্যে পুলিশের ডেপুটি জুয়ান মাতেও রডরিগুয়েজ কুয়েন্সা ডেল পাপালোয়াপান অঞ্চল থেকে জানান, মৃতদেহগুলোর হাত ও পা বাঁধা ছিল।
মৃতদেহগুলোর কয়েকটি পরিত্যক্ত একটি ভ্যান গাড়িতে ছিল। বাকিগুলো গাড়িটির কাছেই পড়ে ছিল।
রডরিগুয়েজ বলেন, কোসোলাপা শহরের আশপাশে কাজে যাওয়ার সময় কৃষকরা মৃতদেহগুলো দেখতে পেলে আমাদের খবর দেয়।
শহরটিতে ১৫ হাজার মানুষ বাস করে। শহরটি ওয়াস্কা রাজ্যে অবস্থিত। এটি মেক্সিকোর অন্যতম দরিদ্র রাজ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারের রুট রয়েছে। রুটগুলোর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায়ই অপরাধ চক্রগুলো সংঘাত-সহিংসতায় জড়িয়ে পড়ে।
২০০৬ সালে মেক্সিকোজুড়ে মাদক সংশ্লিষ্ট সহিংস ঘটনায় ১০ লাখের বেশি লোক প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে। খবর: এএফপি।