আগুন নিয়ে না খেলবেন না: পুতিনকে এরদোয়ান

 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আগুন নিয়ে খেলা’ না করার জন্য সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
সিরিয়া সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর দুই দেশের মধ্যে বাগযুদ্ধ চলছে।
 
এরদোয়ান বলেছেন, রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয় নিয়ে এরদোয়ান ফ্রান্সে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের সময় পুতিনের মুখোমুখি হতে চাই।
 
তবে পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী বলেছেন, এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে তুরস্ককে ক্ষমা চাইতে হবে।
 
তুরস্ক বলেছে, যুদ্ধবিমানটি রাশিয়ার জানলে তুরস্ক ভিন্নভাবে সতর্কবার্তা দিত। এ ব্যাপারে রাশিয়ায় যুক্তি হলো- বিমানটি কোন দেশের সেটি না বোঝার কোনো কারণ নেই।
এরই মধ্যে তুরস্কের সঙ্গে রাশিয়ার ভিসা মুক্ত যাতায়াত ব্যবস্থা স্থগিত করেছে মস্কো।