‘পৌর নির্বাচনে খালেদা জিয়াকে প্রচারণার সুযোগ দেয়া উচিত হয়নি’

 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পৌর নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে একা সে সুযোগ দেয়া উচিত্ হয়নি ইসির।’
 
শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. মিলন হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘নির্বাচন তো দলীয় প্রতীকে হচ্ছে। মনোনয়নও দেয়া হবে দলীয়ভাবে। পৌর নির্বাচনের প্রচারণায় মন্ত্রীদের বাদ দিলেও দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহনের সুযোগটি রাখা দরকার ছিল। খালেদা জিয়াকে একা সে সুযোগ দেয়া ঠিক হয়নি ইসির। বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান সুযোগ রাখা দরকার ছিল।’