নারীকে লাথি মারায় প্যারাগুয়ের মন্ত্রী বরখাস্ত

 
একজন আদিবাসী নারীকে লাথি মারায় প্যারাগুয়ের আদিবাসীবিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রী জর্জ সার্ভিন হাঁটু দিয়ে এক আদিবাসী নারীর পেটে আঘাত করছেন।
 
প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্তেজ বলেছেন আমি এমন একজন মানুষকে মন্ত্রীর দায়িত্বে রাখতে পারি না। সার্ভিন লাথি দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আত্মরক্ষার্থে হাঁটু উঠিয়েছিলাম। সরকারি সম্পত্তি আদিবাসীদের লিজ দেয়ার বিরোধিতা করে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছেন সার্ভিন। এরপর আন্দোলনে নামে প্যারাগুয়ের উত্তরাংশে গুয়ারানি আদিবাসীরা। সূত্র: বিবিসি