জঙ্গিদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে: আইজিপি

 
জঙ্গিদের ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আইজিপি বলেন, ‘বিকৃত মানসিকতার কারণে বিশ্বব্যাপী জঙ্গীবাদ ও আইএসের উত্থান হচ্ছে। তারা জিহাদের নামে মানুষ হত্যা করছে। এতে ইসলামের সমর্থন নেই।’
 
পুলিশ প্রধান বলেন, ‘ইতোমধ্যে ২১জন জঙ্গির ফাঁসির আদেশ দেয়া হয়েছে। উচ্চ আদালতে আপিল মীমাংসার পর তাদের ফাঁসির রায় কার্যকর করা হবে।’
 
তিনি বলেন, ব্লগার হত্যা, শিয়া মসজিদে গুলি, বিদেশি হত্যাকাণ্ডে জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর বাসসের।