হলিউড তারকা উইল স্মিথ ইচ্ছা প্রকাশ করেছেন যে, তিনি ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চান। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে এমনটাই জানিয়েছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা।
‘কনকিউশন’ তারকা বলেছেন, আমি পৃথিবীর জন্য উপকারী কিছু করতে চাই। আর রাজনীতি সেটি আমাকে সেই সুযোগ এনে দেবে।
তিনি বলেছেন, জীবনের এই পর্যায়ে, পৃথিবীর জন্য কল্যাণকর কোনো কাজে নিজেকে নিযুক্ত রাখতে চাই। আমার দাদিও এটাই চেয়েছিলেন যে, জীবনে আমি যেন জনকল্যাণকর কোনো কাজ করে যাই।
উইল স্মিথ বলেছেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে সেখানেই আমার ভবিষ্যত দেখতে পাই। আমাকে হয়তো তাদের দরকার। আমার মনে হয়, অদূর ভবিষ্যতে আমার কণ্ঠ অন্য কোনো কাজে ব্যবহার করতে দিতে হবে। খবর: এনডিটিভি।