আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একটি করে প্রতিনিধিদল পৌরসভা নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে রবিবার নির্বাচন কমিশনে যাচ্ছে। পৃথক সময়ে সেখানে গিয়ে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনে যাবে।
বিএনপির একটি প্রতিনিধি দল দুপুর ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে স্বাক্ষাৎ করতে যাচ্ছে।
অপরদিকে, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল সকালে কমিশনে গেছে।
বিএনপি চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুখের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির কার্যালয়ে স্বাক্ষাৎ করতে যাবেন।