প্যারিস জলবায়ু চুক্তির ‘সম্ভাবনা বেশি’

 
কঠোর নিরাপত্তার মধ্যে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জড়ো হচ্ছেন ১৫০ জনের মতো বিশ্বনেতা। রবিবার ফ্রান্সের প্যারিসে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘কপ২১’ শীর্ষক এই সম্মেলনে দীর্ঘ সময়ের জন্য কার্বন নিঃসরণের কমানোর জন্য উদ্যোগ গ্রহণ করার চেষ্টা চালানো হবে।
 
বিশেষজ্ঞরা বলনে, সাম্প্রতিক সময়ে প্যারিসে সন্ত্রাসী আক্রমণের কারণে নতুন এই চুক্তি হওয়ার বিষয়টিকে আরো বেশি এগিয়ে নেবে।
 
মালদ্বীপের অ্যালিয়ান্স অব স্মল আইল্যান্ড স্টেটের সভাপতি আমজাদ আবদুল্লাহ বলেছেন, আমি মনে করি হামলার বিষয়টি চুক্তি করার বিষয়টিকে আরো এগিয়ে নিতে পারে। কারণ আমার দলও এই চুক্তি বিষয়ে আগ্রহী।
 
যুক্তরাজ্য সরকারের একজন সাবেক উপদেষ্টা ও ইনভারনমেন্টাল থিংক ট্যাঙ্ক ই৩জি এর চেয়ারম্যান টম ব্রুক মনে করেন, কিছু নেতারা এই বিষয়টির ওপর জোর দেবে যে, তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের মাধ্যমে সন্ত্রাসবাদের একটি কারণ দূর করা যাবে।
 
যদিও সম্মেলনে চুক্তির বিষয়ে একমক হওয়ার ক্ষেত্রে ইতিবাচকতা লক্ষ্য করা গেলেও দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট মতভেদ রয়েছে।
 
সম্মেলনে ৪০ হাজারের মতো মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। ১৪৭ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
 
সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণ করবেন। প্যারিসের হামলার কারণে ফরাসি মানুষদের প্রতি অন্যান্য দেশের নেতারা সহংতি প্রকাশে উদ্বুদ্ধ হচ্ছেন।