মনোনয়নপত্র জমা দেয়ার সময় ১০দিন বাড়ানোর দাবি জাপার

পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় ১০দিন বাড়ানোসহ মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
 
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন জাপা মহাসচিব জিয়া উদ্দিন বাবলু।
 
রবিবার সকালে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজধানীর আগারগাঁওয়ের  নির্বাচন কমিশন কার্যালয়ে যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে  একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- জাপার প্রেসিডিয়ারম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবুল হোসেন বাবলা, শাহিদুর রহমান ট্যাপা ও এ্যাডভোকেট সালমা ইসলাম।
 
প্রসঙ্গত, পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর। এবার পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি।