তুরস্কে আইনজীবীকে গুলি করে হত্যা

তুরস্কে তাহির এলসি নামের এক আইনজীবী ও মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর বিবিসির।
 
দিয়ারবাকির প্রদেশের অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় বার প্রধান তাহির এলসি মাথায় গুলিবিদ্ধ হন। নিরাপত্তা বাহিনী ও কুর্দি পন্থী বিদ্রোহীদের মধ্যে শান্তি বক্তৃতা দেয়ার সময় এ ঘটনা ঘটেছে। কুর্দিপন্থী এইচডিপি দল এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিযোগ করেছে।
 
এদিকে আইনজীবীকে গুলি করে হত্যার প্রতিবাদে দেশটির রাজধানী ইসতাম্বুলে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গরম পানি নিক্ষেপ করে পুলিশ। তুরস্কের প্রধানমন্ত্রী এ ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন।