বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মনে করেন বাজিরাও ও মাস্তানি চরিত্রের জন্য রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণের চেয়ে আর ভালো কেউ নেই।
‘বাজিরাও মাস্তানি’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে রণবীর ও দীপিকা অভিনয় করলেও সঞ্জয় লীলা বানশালি প্রথমে সাবেক জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিতে চেয়েছিলেন। কিন্তু সেটি শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ নেয়নি।
সম্প্রতি ছবিতে কাশীবাঈ চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা চোপড়াকে প্রশ্ন করা হয়েছিল, সালমান ও ঐশ্বরিয়া যে রসায়ন দেখাতে পারতো সেটি রণবীর ও দীপিকা দেখাতে পারবে কিনা? উত্তরে তিনি বলেন, আমি প্রথমে সালমান ও ঐশ্বরিয়াকে এই চরিত্রে কল্পনা করব, পরে আমি চিন্তা করব ঐ রসায়ন রণবীর ও দীপিকা দেখাতে পারবে কিনা-এমন উত্তর দেয়া বেশি কঠিন। আমি মনে করি বাজিরাও ও মাস্তানি চরিত্রে রণবীর ও দীপিকার চেয়ে কেউ বেশি ভালো করতে পারবে না।
তিনি বলেন, আমি মনে করি যখন ছবিটি বানানো হয়েছে এবং যেসব অভিনেতা এতে অভিনয় করেছেন ছবিটি তাদেরই।
আগামী ১৮ ডিসেম্বর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।