রংপুরে ডেলের ফ্রি সার্ভিস ক্যাম্প

ডেল কম্পিউটার ব্যবহারকারীদের ফ্রি পিসি সার্ভিসিং দিতে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন চলছে। ‘ডেল সার্ভিস ক্যাম্প’ নামে এই ক্যাম্পেইনে গ্রাহক সেবা প্রদান ছাড়াও গেইমিং, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
 
রবিবার রংপুর বিভাগে শুরু হয় দুই দিনব্যাপী এই সার্ভিস ক্যাম্প। রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গোলাম কবির কাজল।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার সরোয়ার চৌধুরী। এছাড়া ডেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ স্থানীয় পার্টনার ও ডিস্ট্রিবিউটগণ এতে অংশ নেন। সোমবার ক্যাম্পেইন শেষ হচ্ছে।
 
উল্লেখ্য, দেশব্যাপী গ্রাহক সেবা উন্নয়নে ডেলের এই ক্যাম্পেইন। এর আগে চট্টগ্রামের থিয়েটার ইনিস্টিটিউটে সার্ভিস ক্যাম্প করা হয়। চট্টগ্রামের ক্যাম্পটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন।