পঞ্চম বছরে 'আজকেরডিল'

 
দেশের ই-কমার্স প্লাটফর্ম আজকেরডিল পঞ্চম বছরে পদার্পণ করেছে। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ই-কমার্স সাইটটি তার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহিম মাশরুর দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের ক্ষেত্রে আজকেরডিলের বিভিন্ন অনলাইন সুবিধার বিষয়গুলো তুলে ধরেন।
 
তিনি জানান, আজকেরডিলে বর্তমানে এক হাজারের বেশি মার্চেন্ট প্রায় আশি হাজার পণ্য অনলাইনে গ্রাহকদের কাছে বিক্রির জন্য নিবন্ধন করেছেন। প্লাটফর্মটির ৬০ ভাগ গ্রাহক ঢকার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পণ্য ক্রয় করছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি