আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ ক্যাম্পে রকেট হামলায় তিন জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন শান্তিরক্ষী ও একজন ঠিকাদার।
জিহাদি 'আনসার দিনে' গ্রুপ গত শনিবারের এই হামলার দায় স্বীকার করেছে। রাজধানী বামাকোর একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলার এক সপ্তাহের মধ্যে শান্তিরক্ষীদের ওপর হামলা হলো।
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে জানানো হয়েছে, কিদাল এলাকায় ভোররাতের দিকে রকেট নিয়ে জঙ্গিরা হামলা চালায়। ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। নিহত শান্তিরক্ষীরা গায়ানার।
জঙ্গি সংগঠনটির এক নেতা দায় স্বীকার করে বলেছেন, 'ইসলামের শত্রুরা আমাদের ভূমিতে প্রবেশ করায় হামলা চালানো হয়েছে।' সূত্র: এএফপি