পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে নাটকীয় পতন হয়েছে যুক্তরাজ্যের যুবরাজ হ্যারির। দক্ষিণ আফ্রিকায় এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। পিঠে চড়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই মেজাজ বিগড়ায় ঘোড়াটির। সমানে ছুঁড়তে থাকেন সামনের পা। এর এক পর্যায়ে ঘোড়াটি মাথার ওপর দিয়ে রাজকুমারকে মাটিতে ফেলে দেয়।
IMG0
রাজকুমারের পতনের সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেয়া হয়। তবে হাঁটুতে ভর দিয়ে প্রায় অক্ষত অবস্থাতেই উঠে দাঁড়ান হ্যারি। আফ্রিকার দেশ লেসোথোর সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করার জন্য এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সূত্র: বিবিসি