আবার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। সর্বশেষ ‘পিকু’র পর এবার ‘তিন’ নামে একটি সিনেমার কাজ করছেন বলিউডের এই বিগ বি। ঋভু দাশগুপ্তর পরিচালনায় সুজয় ঘোষ প্রযোজিত ‘তিন’ ছবির শুটিংয়ে জমজমাট রবিবারের রেড রোড।
সিনিয়র বচ্চনের এই নতুন স্টান্টে ঘুরে ঘুরে আসছিল পিকুর প্রসঙ্গ। ২০১৪ সালে পিকুর শুটিংয়ে বাই সাইকেলে চড়ে কলকাতার আনাচে-কানাচে সফর করেছিলেন তিনি। পিকুতে তার বাহন হিসেবে বাই সাইকেল থাকলেও এবার তিন-এ থাকছে স্কুটার। তবে এ সিনেমার গল্প ঠিক কি নিয়ে তা প্রকাশ করছেন না সংশ্লিষ্ট কেউই। এই সিনেমার শুটিংয়ে অমিতাভের সাথে আরও ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিক, বিদ্যা বালান প্রমুখ। আর স্বপ্নের সুপারস্টারদের নিজ চোখে দেখতে উত্সাহী অনুরাগীদের ভিড় ছিল সকাল থেকেই।