সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪৪

 
সিরিয়ার ইদলিব প্রদেশে সন্দেহভাজন রুশ বিমান হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। সোমবার আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ইদলিবের আরিহার একটি জনবহুল বাজার এলাকায় এই বিমান হামলা চালানো হয়। ঐ এলাকাটি নুসরা ফ্রন্টসহ একটি বিদ্রোহী জোটের দখলে রয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
বাজার ছাড়াও আশে পাশের কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে।
 
স্থানীয় টিভি চ্যানেল আরিহা আল-ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি রুশ যুদ্ধ বিমান থেকে ক্লাস্টার বোমা ফেলা হয়।
 
প্রাথমিকভাবে নিহতদের সংখ্যা ৪০ জন বলে উল্লেখ করে স্থানীয় একটি গণমাধ্যম।
 
তবে সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদুল রাহমান বলেছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ৬০ জন হবে।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর: আল-জাজিরা।