প্যারিসে হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার রাতে বাটাক্লঁ কানসার্ট হলের বাইরে নিহতদের স্মরণে অস্থায়ী স্মরণপীঠে একটি গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ১৩ নভেম্বর প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে সন্ত্রাসী হামলায় ১৩০ জন মানুষ নিহত হন। এর মধ্যে বাটাক্লঁ কনসার্ট হলে চালানো হামলায় ৮৭ জন প্রাণ হারান।
IMG0
প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বের অন্যান্য দেশের নেতাদের মতো ওবামাও ফ্রান্সে গিয়েছেন। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে যান তিনি। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদকে সঙ্গে নিয়ে তিনি বাটাক্লঁ কনসার্ট হলে যান।
ওবামা নিহতদের স্মরণে কিছুক্ষণ মাথা নিচু করে নীরবতা পালন করেন।
প্যারিস হামলায় নিহতদের স্মরণে ওবামার আকস্মিক নৈশকালীন পরিদর্শন সফরসূচিতে ছিল না। খবর: রয়টার্স।