নির্বাচন পেছানোর বিষয়ে বৈঠকে ইসি

আসন্ন পৌর নির্বাচন পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশন (ইসি)।
 
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
 
আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে পেছাতে রাজি না হলেও কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে এ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।