কেট মিডলটনের তোলা প্রিন্সেস শার্লটের ছবি প্রকাশ

 
খেলনা কুকুরের সঙ্গে খেলছে ছয় মাস বয়সী হাস্যোজ্জ্বল প্রিন্সেস শার্লট। তার পরণে গোলাপি রঙা পোশাক। ব্রিটেনের রাজপরিবারের এই প্রিন্সেসের নতুন ছবি প্রকাশ করা হয়েছে।
 
রবিবার কিংস্টোন প্যালেস থেকে এই ছবি দুইটি প্রকাশ করা হয়। এই ছবি দুইটি তুলেছেন ডাচেস অব কেম্ব্রিজ কেড মিডলটন। 
 
নভেম্বরের প্রথম দিকে কেট নোরফোকের আনমার হলে ছবি দুইটি তুলেছিলেন। প্রথম ছবিতে দেখা গেছে, মাথা ভর্তি চুল নিয়ে খেলনা নিয়ে আর্মচেয়ারে বসে আছে প্রিন্সেস। তার মুখ ভর্তি হাসি।
 
IMG0
 
 
 
 
দ্বিতীয় ছবিতে দেখা গেছে, ছোট প্রিন্সেস কিছু একটা দেখতে ব্যস্ত।
 
এর আগে সর্বশেষ জুলাইয়ে প্রিন্সেস শার্লটকে জনসম্মুখে দেখা গিয়েছিল। নোরফোকের রাণীর সানদ্রিনঘাম প্রদেশের সেন্ট মেরি ম্যাগডালেনে গির্জায় তার খ্রিস্টানিটি করা হয়। খবর: দ্য টেলিগ্রাফ।