সচিব হলেন দুই কর্মকর্তা

 
জনপ্রশাসনের দুই ভারপ্রাপ্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। রবিবার রাতে এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
তারা হলেন- রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ।
 
১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফিরোজ সালাহ উদ্দিন এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।
 
আর ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আকতারী মমতাজ সংস্কৃতি সচিবের দায়িত্ব পাওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।