আর মাত্র কয়েকদিন পরেই হতে যাচ্ছে বছরের সবথেকে বড় সেলস ইভেন্ট ফাটাফাটি ফ্রাইডে। শপিং পাগল যারা সারা বছর ধরে সবথেকে ভালো ডিলটি খুজতে ব্যস্ত ফাটাফাটি ফ্রাইডেতে তাদের জন্য সবথেকে ভালো ডিল নিয়ে হাজির হতে যাচ্ছে দারাজ ডট কম ডট বিডি।
আমেরিকার মত দেশে যেভাবে ব্ল্যাক ফ্রাইডেতে দেশের বর্তমান অর্থনীতিতে মানুষের ক্রয় ক্ষমতার বিশেষ নিদর্শন মেলে, ঠিক তেমনি দারাজ আশা করছে ফাটাফাটি ফ্রাইডের মাধ্যমে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার নিদর্শন মিলবে।
যদিও সব রকম সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ থাকায় সব ই-কমার্সের সাইটের মতো দারাজ ডট কম ডট বিডির ব্যবসার উপর বিরূপ প্রভাব পড়েছে। বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, বর্তমানে ই-কমার্স খাতে মাসে ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় মোবাইলে ইন্টারনেটের ব্যাবহারও কমেছে প্রায় ৩০ শতাংশ। দারাজ ডট কম ডট বিডির প্রায় ৭৫ শতাংশ ট্রাফিক আসে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। শুধু তাই নয় অর্ডারের সংখ্যাও ৬০% -৭০% কমে গিয়েছে।
এই ধরনের প্রতিবন্ধকতা মাথায় রেখেই ফাটাফাটি ফ্রাইডের মার্কেটিং বাজেটের সিংহভাগ দারাজ ডট কম ডট বিডি তাদের অফলাইন মার্কেটিংয়ে ব্যাবহারের সিদ্ধান্ত নিয়েছে। তাই দারাজ ডট কম ডট বিডি তাদের ফাটাফাটি ফ্রাইডে নিয়ে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্য ইউনিভার্সিটি শপিং মল, মিউজিক্যাল ইভেন্টে হাজির হয়েছে। ফাটাফাটি ফ্রাইডের সব কর্মী এখন ব্যস্ত কাজ গুছিয়ে নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে।
গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষে দারাজ কছুদিন আগে ইজি পেওয়ে'র সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ক্রেতারা চাইলেই এখন থেকে খুব সহজেই তাদের পছন্দের পণ্য ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি ইজিপেওয়ে ব্যবহার করে অনলাইনেও পেমেন্ট করতে পারবে। শুধু তাই নয়, দারাজ ও ইজিপেওয়ে ক্রেতাদের সুবিধার জন্য নিয়ে এসেছে ‘ডাবল টাকা ভাউচার’।
দারাজ থেকে কেউ যদি এখন ডাবল টাকা ভাউচার কিনে সেটি ডিসেম্বরের ৪ তারিখ দ্বিগুন হয়ে যাবে। ১০০০ টাকার ভাউচার হয়ে যাবে ২,০০০ টাকা। ২০০০ টাকার ভাউচার হয়ে যাবে ৪,০০০ টাকা। ৫০০০ টাকার ভাউচার হয়ে যাবে ১০, ০০০ টাকা এবং ১০,০০০ টাকার ভাউচার হয়ে যাবে ২০,০০০ টাকার পণ্য।
IMG0
শুধু তাই নয়, ক্রেতারা যাতে সেরা ডিলটি পেতে পারে তার জন্য ডিসেম্বরের ৪ তারিখ রাত ৮ থেকে ১২ টা পর্যন্ত দারাজ আয়োজন করছে ফ্ল্যাশ সেলের। যেখানে থাকছে খ্যাতিমান ফ্যাশান ব্র্যান্ড ডোরসের তরফ থেকে ডোরসের সব পন্যের উপর ফ্ল্যাট ৮০% সেল।
ফাটাফাটি ফ্রাইডেকে সামনে রেখে দারাজ দিচ্ছে মোবাইলসহ সকল ইলেকট্রনিক্সের উপর বড় অংকের ডিসকাউন্ট। মোবাইলের মধ্যে আপনি পাবেন স্যামসাং মোবাইলের উপর সর্বোচ্চ ডিস্কাউন্ট। যার মধ্যে স্যামসাং-এর ফ্ল্যাগশিপ ফোন এস সিক্স এজও থাকছে। এছাড়াও মাইক্রোসফটের উপর থাকছে সর্বোচ্চ ৪৮% এবং সিম্ফোনির উপর সর্বোচ্চ ৩৪% ডিস্কাউন্ট।
টিভির ওপরও থাকবে অনেক বড় অংকের ডিসকাউন্ট। টিভি ব্র্যান্ডের মধ্যে সেরা ব্র্যান্ড যেমন সনি, স্যামসাং, এলজি দিচ্ছে বড় অংকের ডিসকাউন্ট। এর মধ্যে এলজি টিভিতে থাকবে ৬৩% ডিসকাউন্ট। এছাড়াও সনিতে সর্বোচ্চ ৪২% এবং, স্যামসাংয়ে থাকছে সর্বোচ্চ ৪৬% ডিসকাউন্ট।
ল্যাপটপের উপর থাকবে সর্বোচ্চ ৪০% ডিসকাউন্ট। নামিদামি ল্যাপটপ ব্র্যান্ডগুলোর মধ্যে অংশগ্রহণ করছে এসার, লেনোভো, এইচপি। এছাড়াও মাইক্রোওয়েভ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, প্রিন্টারের ওপরও থাকছে অনেক বড় অংকের ডিসকাউন্ট। ফাটাফাটি ফ্রাইডের ফাটাফাটি সব ডিল দেশের ৫৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাবহারকারী মানুষের কাছে পৌঁছে দিতে দারাজ দেশের শীর্ষ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ইতোমধ্যে দেশের শীর্ষ স্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি রবি দারাজের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ফাটাফাটি ফ্রাইডেতে দারাজের সব ফোনের সাথে থাকবে রবির বান্ডেল অফার।
ফাটাফাটি ফ্রাইডেতে বড় বড় ব্র্যান্ডের মধ্যে অংশগ্রহণ করছে স্যামসাং, এইচপি, লেনোভো, মাইক্রোসফট, এলজি, সিম্ফোনি, ডোরস, টেক্সমার্ট, বাটা, এপেক্স, লা রেভের মতো আরও অনেকে।