বিশ্ব নেতাদের উচ্চ পর্যায়ে জলবায়ু আলোচনা শুরু

 
জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিকভাবে একটি নতুন পথে অগ্রসরের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের একটি সমালোচনামূলক সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫টি দেশের মধ্যস্থতাকারী বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে দুই সপ্তাহের মধ্যে তারা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন।
১৪৭ দেশের নেতারা সোমবার  ‘কপ২১’ শীর্ষক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।
 
তবে দরিদ্র দেশের নেতারা বলেছেন, তারা ভয় করছেন নতুন এই চুক্তির কারণে তারা পেছনে পড়ে থাকতে পারেন।
 
সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি সরকার আলোচনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে।
 
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে লে কোউ'র কনফারেন্স কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া সেখানকার আশেপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
 
আয়োজকদের সঙ্গে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের উপস্থিতি কার্বন নিঃসরণে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।