পুঠিয়ায় নৌকার প্রার্থী জিএম হীরা বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

জেলার পুঠিয়া উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জিএম হীরা বাচ্চু (নৌকা) ৩৯ হাজার ৯৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির অধ্যাপক আনছার আলী (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৪৪৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ আব্দুল মতিন মুকুল (চশমা) ২৯ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জামাল উদ্দীন (তালা) পেয়েছেন ১২ হাজার ৪১৩ ভোট।

আরও পড়ুনঃ শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর শোভাযাত্রায় হামলা, আহত ৭

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে ১৬ হাজার ৬০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মৌসুমী রহমান (সিলিং ফ্যান)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিজান বেগম (ফুটবল) পেয়েছেন ১৩ হাজার ৪৬ ভোট।

ইত্তেফাক/নূহু