আজ শেষ রজনী

আজ ‘বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উত্সব’-এর শেষ রাত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের আজ সমাপনী অনুষ্ঠান। সমাপনী এই রাতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত বাঁশি বাদক ও সঙ্গীতশিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।

 

উত্সবে এছাড়াও আজ থাকছে গীতবিতান বাংলাদেশ (ধামার), অনিমেষ বিজয় চৌধুরী ও তার দল, বিদুষী আলারমেল ভাল্লি (ভরতনাট্যম), ইরশাদ খান (সুরবাহার), সামিহান কশলকর (খেয়াল), ওস্তাদ সুজাত খান (সেতার) ও ওস্তাদ রশিদ খান (খেয়াল)।