কমেডি ছবি ‘জুল্যান্ডার ২’ ছবিটি মুক্তি পেতে এখনো দুই মাস বাকি। কিন্তু এরই মধ্যে রেকর্ড ভঙ্গ করেছে ছবিটির ট্রেলর।
ভ্যারাইটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বেন স্টিলার ও ওয়েন উইলসন অভিনীত কমেডিটি আগামী বছরের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে। কিন্তু ছবিটির ট্রেলর এতো বার দেখা হয়েছে যে এটি অন্যান্য কমেডি ছবির ট্রেলর দেখার রেকর্ড ভঙ্গ করেছে।
এর আগে সবেচেয়ে বেশি কমেডির ট্রেলর দেখা গিয়েছিল ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার টু’র। এটির ট্রেলর এক সপ্তাহে ৪৯ মিলিয়ন বার দেখা হয়েছিল।
‘জুল্যান্ডার ২’তে আরো অভিনয় করেছেন উইল ফেররেল. পেনোলোপ ক্রুজ, ক্রিস্টেন টেইলর, জাস্টিন থেরক্স ও কেইল মুনে।
ছবিটির কাহিনী লিখেছেন থেরক্স, স্ট্রিলার, নিক স্টোলার ও জন হামবুর্গ। নির্মণ করেছেন স্টিলার, স্টুয়ার্ট কর্নফেল্ড, স্কট রুডিন ও ক্লেটন টাউনসেন্ড পরিচালনা করেছেন। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।