১০ কোটি বছর আগের সময়কার একটি ডায়নোসরের ফসিল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ফসিলটি দেখে মনে হচ্ছে ডাইনোসর আকারে এবং দেহ-কাঠামোর দিক থেকে দেখতে ছিল অবিকল কুকুরের মতো। উত্তর আমেরিকা অঞ্চলে এই ফসিলটি পাওয়া গেছে।
ডাইনোসরের পুরো দেহটা কুকুরের মতো হলেও মুখের আকৃতিতে অমিল ছিল। এদের মুখের সামনে ছিল বিরাট বাঁকানো ঠোঁট। দাঁত ছিল নিচের দিকে বাঁকানো এবং বাইরের দিকে বের করা। তবে এদের সামনের দিকে বাঁকানো চোয়াল সরু হতে হতে আগার দিকে ছিল পাখির ঠোটেঁর আকৃতির। তৃণভোজী এই ডাইনোসরের বৈজ্ঞানিক নাম লেপতোসেরাপতোপদিস।
যেখানে এই কুকুর আকৃতির ডাইনোসরের ফসিলটা পাওয়া গেছে সেখানে আরো অনেক প্রজাতির ডাইনোসরের ফসিল পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সূত্র: মিরর।