মোংলাপোর্ট পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ভোট স্থগিতের নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মহসিনুল হকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মোংলাপোর্ট পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে ঘোষিত তফসিল ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিতাদেশের ফলে মোংলা পৌরসভায় মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণসহ ভোটের কার্যক্রম স্থগিত থাকবে বলে জানান কমিশনের কর্মকর্তারা।
IMG0
গত ২৪ নভেম্বর ২৩৬ পৌরসভার ভোটের সময়সূচি ঘোষণা করা হয়। তার আগেই ১৮ নভেম্বর হাইকোর্ট বিভাগের এক আদেশে মোংলাপোর্ট পৌরসভার তফসিল ছয় মাসের জন্য স্থগিত হয়।
এখন ৩০ ডিসেম্বর ২৩৫ পৌরসভায় ভোট হবে।