আমার কাছে বিষয়গুলো লজ্জা দেয়: অপু

 
ক্যারিয়ারে অপুর অবস্থান এখন আর আগের মতো বলা যাবে না। এরপরও নিজের নিরেট চলচ্চিত্র তারকা হিসেবে নিজের ইমেজ টিকিয়ে রেখেছেন। যৌথ ছবির বাণিজ্যে অনেক চিত্রনায়িকাই যখন গর্বিত স্মরে বলছেন, ‘আমি ওপার বাংলার অমুকের বিপরীতে নায়িকা হয়েছি।’ ঠিক তখন অপুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর আসে, ‘ওদের চেয়ে বাংলা ছবির বাজার, দর্শক, নির্মাতা সব দিক দিয়েই আমরা বড় জায়গায়। কিন্তু অনেকের কথা শুনলে মনে হচ্ছে ওপার বাংলার কারও সাথে কাজ করলে তারা ধন্য হয়ে যাচ্ছে। আমার কাছে এই বিষয়গুলো লজ্জা দেয়।’
 
এদিকে অপুর হাতে এখন খুব একটা চলচ্চিত্র না থাকায় বিজ্ঞাপন ও অন্যান্য ক্যাম্পেইনের কাজে সময় দিচ্ছেন। সম্প্রতি দুটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন। তবে অপুর খুব ইচ্ছে নিজের নামে কোনো লকেট বা কোনো প্রসাধনীর ব্র্যান্ডিং করা। এমনিতেই এখন তিনি নিজের গলার লকেট বা ব্রেসলেটে ‘অপু’ নামের ডিজাইনেই আলাদা গহনা ব্যবহার করছেন। অপুর মতে, ‘আমি নিজের নামের ব্র্যান্ড ভ্যালুটা খুব গুরুত্ব দিই। কারণ অনেকেই তো আমাদের স্টাইলগুলোই ফলো করে।’