সঙ্গীতে একই পরিবারের অনেকেই কাজ করছেন একসাথে। তবে এর ভেতরে ডলি সায়ন্তনী ও পলি সায়ন্তনী কাজ করছেন দীর্ঘদিন ধরে। ক্যারিয়ারে সাফল্যের আলো ডলি’র দিকে বেশি পড়লেও পলিও বর্তমানে আবারও মঞ্চ ও চলচ্চিত্রের প্লে-ব্যাকের ক্ষেত্রে সরব হয়েছেন। নিজের নতুন গানের ভিডিও ও অ্যালবামের কাজ গোছাচ্ছেন একটু একটু করে।
পলি বলেন, ‘গান তো আর ছেড়ে দেওয়ার বিষয় নয়। হয়তো অডিও রিলিজ হচ্ছিল না, কিন্তু তাই বলে এই নয় যে, আমরা গান থামিয়ে দিয়েছি। তবে খুব শিগগিরই আমাদের দুই বোনের একটি অ্যালবাম রিলিজ দেবো। তারই প্রস্তুতি চলছে।’