‘বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেব না’

 
বিচ্ছিন্নতাবাদী কোনো কর্মকাণ্ডে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্কজ শরণ তার কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
 
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি জানান, দুই দেশের মধ্যে নিরাপত্তা, যোগাযোগ, বিদ্যুত্, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতি এবং নাগরিকদের মধ্যে যোগাযোগ আরো বাড়বে বলেও বৈঠকে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
 
২০১২ সালে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে দায়িত্ব নেন পংকজ শরণ। এর আগে ১৯৮৯ থেকে ১৯৯২ পর্যন্ত ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রথম সচিবের (রাজনৈতিক) দায়িত্ব পালন করেন। শিগগিরই তার রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হয়ে যাওয়ার কথা রয়েছে। আর ঢাকায় তার স্থলাভিষিক্ত হবেন হর্ষ বর্ধন শ্রিংলা।