ইয়েমেনের কৌশলগত দক্ষিণাঞ্চল আল-কায়েদার দখলে

আল-কায়েদা যোদ্ধারা বুধবার সরকারপন্থী বাহিনীর কাছ থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি কৌশলগত শহর দখল করেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে।
 
জিহাদিরা দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের জার শহর দখল করেছে। এক সেনা সূত্র জানিয়েছে, শহরটি দক্ষিণাঞ্চলীয় প্রধান নগরী এডেন ও মুকাল্লার মধ্যকার প্রধান সংযোগ। এটি দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউত প্রদেশের রাজধানী।  মুকাল্লার আল-কায়েদার দখলে রয়েছে। এএফপি।