ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে বিশেষ বাহিনীকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার কংগ্রেসকে জানান, আইএসের বিরুদ্ধে ক্রমশ তীব্র হতে থাকা যুদ্ধে 'টার্গেটিং ফোর্স' হিসেবে কাজ করবে এই বাহিনী।
বিশেষ বাহিনীর সদস্যরা আইএসবিরোধী অভিযান পরিচালনা, জিম্মি উদ্ধার, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিরিয়া ও ইরাকে জঙ্গি নেতাদের আটক করতে বিশেষভাবে কাজ করবে। ইরাকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ভূমিকা বাড়ানোর অংশ হিসেবে এই বাহিনীকে মোতায়েন করা হবে বলে জানান অ্যাশ কার্টার।
এসময় তিনি গত অক্টোবরে ইরাকের উত্তরাঞ্চলে আইএসের হাতে জিম্মি ৭০ জনকে উদ্ধারে বিশেষ বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। সূত্র: এএফপি