ফের কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

 

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ আবারো পিছিয়েছে। বুধবার সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়।

আগামীকাল বৃহস্পতিবার আবার এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এদিন সাক্ষ্যগ্রহণ করবেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান।

এর আগে গত ২৬ নভেম্বর সাক্ষ্য দেন হবিগঞ্জের হরমুজ আলী ও শমসের মিয়া। ওইদিন সাক্ষ্যগ্রহণের পর ২ ও ৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক।

এর আগে ৪, ১১, ১৯, ২১, ২৫, ২৮ ও ২৯ নভেম্বর আদালতে পর্যাপ্ত আসামি হাজির না থাকাসহ বিভিন্ন কারণে আলোচিত এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।


২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ স¤পাদক আবদুল মজিদ খান দুটি মামলা দায়ের করেন।