করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’-এ পাওয়া গেছে তাদেরকে। হূতিক রোশন ও কারিনা কাপুর ২০০১ সালে প্রথমবার জুটি বাঁধেন সুভাষ ঘাই পরিচালিত ‘ইয়াদে’ ছবিতে। ২০০৩ সালে সর্বশেষ এ দু’জনকে নিয়ে তৈরি হয় সুরজ বরজাতিয়ার ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’। এরপর আর তাদেরকে এক ফ্রেমে পাওয়া যায়নি।
একযুগ পর অবশেষে আবার জুটি বাঁধছেন হূতিক-কারিনা। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি তৈরি হবে হূতিকের বাবা রাকেশ রোশনের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে এটি পরিচালনা করবেন সঞ্জয় গুপ্ত। খবর মুম্বাই মিররের।
কারিনা গল্প শুনে রাজি হলেও চুক্তিবদ্ধ হননি। আগামী সপ্তাহের মধ্যে তার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এর চিত্রায়ণ শুরু হওয়ার কথা।
গত সপ্তাহে গল্প শুনে ছবিটিতে কাজ করার সিদ্ধান্ত নেন বাপ-বেটা রাকেশ রোশন ও হৃতিক। হাতের কাজ অনুযায়ী আগামী বছরের জুনের আগে কাজটি শুরু করার সুযোগ নেই হৃতিকের। কিন্তু তিনি এতোই উচ্ছ্বসিত যে, ফেব্রুয়ারি থেকেই ছবিটিতে অভিনয় করবেন।
হৃত্বিকের সাথে জুটি বাঁধা প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘হৃত্বিকের সাথে কেন আরও ছবি করা হলো না, এটা আমি নিজেও জানি না, অথচ আমরা খুব হিট জুটি ছিলাম।’
হৃতিক এখন ব্যস্ত আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’র কাজ নিয়ে। অন্যদিকে কারিনা অভিনয় করছেন ‘কি অ্যান্ড কা’-তে।