গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর ইয়োগা ট্যাব ২ প্রো।
এই ট্যাবে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিল্ট-ইন পিকো প্রজেক্টর, ডলবি হোম থিয়েটার অডিও ও জেবিএল স্পিকার।
এই ট্যাবকে হোল্ড, টিল্ট, স্ট্যান্ড ও হ্যাং—এই চারটি মোডে ব্যবহার করা যায়। ১৩.৩” আকৃতির এই ট্যাবে রয়েছে ১.৮৬ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাটম কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, অ্যানড্রয়েড কিটক্যাট, ডুয়েল ক্যামেরা, ফোরজি সিম সমর্থন প্রভৃতি ফিচার।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৬০,৫০০ টাকা।